দৌলতপু সাপের কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
সাইদুর রহমান দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা রামকৃষ্ণ পুর ইউপির চরপাড়া গ্রামে রাশেল ভাই পার সাপের কামড়ে এক যুবক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানাগেছে।
ঘটনায় পরিবারের লোক জন তাকে নিয়ে চরম উৎকন্ঠার মধ্যে রয়েছে। পরিবার সুত্রে জানাযায়, উপজেলার রামকৃষ্ণ পুর ইউপির চরপাড়া গ্রামের কেয়ামত আলীর ছেলে নুর ইসলাম (৩৪) বৃহস্পতিবার সকাল ৮,৩০ মিঃ মাঠে কাজ করা অবস্থাই রাসেল ভাইপার কামুড় দেয়। সে পাশের লোক জন কে বললে তারা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে বাড়ির লোকজন দুপুর ১২ টাই দৌলতপুর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রেখেছেন।
পরে তার অবস্থার উপর তাকে সাপে কাটার এন্ট্রি ভ্যাওমান ভ্যাকসিন দেওয়া হবে বলে হাসপাতালের কর্মকর্তা তৌহিদুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন। তবে রোগীর অবস্থা ভালো আছে বলে জানাগেছে।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































